শেষ মুহূর্তে ৩১ আগস্ট চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ফরম নিতে চাইলে প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী মো নুরুচ্ছাফা আমাদের বাধা দেন
তিনি আমাদের সমঝোতা করে আসতে বলেন
তবে নুরুচ্ছাফা অভিযোগ অস্বীকার করে বলেন এ ব্যাপারে তিনি কিছু জানেন না
ঠিকাদার মাঈনউদ্দিন বলেন পাঁচ কোটি টাকার নয়টি প্রকল্পের কাজের বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ২৪ আগস্ট উপজেলা চেয়ারম্যান শাহজাহান আমাদের নিয়ে কাজ ভাগাভাগি করতে সমঝোতা বৈঠকে বসেন
সন্দ্বীপে এই বৈঠক হয়
চেয়ারম্যান প্রত্যেক ঠিকাদারকে পাঁচ লাখ ১০ হাজার টাকা করে পে-অর্ডার তৈরি করতে বলেন
আমরা তাঁর প্রস্তাবে সম্মত হয়ে পে-অর্ডার আর ফরম বাবদ দুই হাজার টাকা জমা দিই
নাসির ও উত্তর জেলা ছাত্রলীগ নেতা রাজীবুল আহসান উপজেলা চেয়ারম্যানের পক্ষে প্রতিনিধিত্ব করেন
উপজেলা চেয়ারম্যান শাহজাহান ঠিকাদারদের অভিযোগ অস্বীকার করে বলেন পাঁচ কোটি টাকার কাজের দরপত্র নিয়ে সন্দ্বীপে কিছু ঘটেনি
ঠিকাদারেরা শহরে ফরম জমা দিয়েছেন
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি রাজিবুল আহসান বলেন কোনো ঠিকাদার নিজেদের মধ্যে সমঝোতা বৈঠক করে কাজ পাওয়া থেকে বঞ্চিত হলে আমি কেন দায়ী হব আমি নিজেও একজন ঠিকাদার
তাই একটি প্রকল্পের জন্য দরপত্র জমা দিয়েছি
পাঁচ নারী উদ্ধার
মিয়ানমারের তিন নারী পাচারকারীসহ গ্রেপ্তার ৪
রাজধানীতে আবারও মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার হয়েছে
গত শুক্রবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি নগরের মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীপাচারকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করে তাঁদের কবল থেকে মিয়ানমারের চার নারীসহ পাঁচজনকে উদ্ধার করেছে
ডিবি পুলিশ জানিয়েছে গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে চারজন দালাল রয়েছেন
তাঁদের একজন বাংলাদেশি ও তিনজন মিয়ানমারের নাগরিক
ডিবি সূত্র জানায় শুক্রবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মতিঝিল এলাকার শহীদবাগ আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালানো হয়
এ সময় ডিবি পুলিশ নারী পাচারকারী দলের সদস্য মিয়ানমারের নাগরিক হেলাল ২৪ নুর আলম ২৫ ও মজিবুর রহমানকে ২৬ গ্রেপ্তার করে
তাঁদের কবল থেকে রোহিঙ্গা নারী আসমা ২৪ নাসিমা ২৩ সালমা ২৫ ও ১০ বছরের শিশু তাসলিমাকে উদ্ধার করা হয়
গ্রেপ্তার করা ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে ১৬৭ মতিঝিল সার্কুলার রোডের ইডেন ভবনের তৃতীয় তলায় ওশিন ওভারসিজে অভিযান চালিয়ে নারী পাচারকারী দলের মূল হোতা সিরাজুল ইসলামকে ৩৮ গ্রেপ্তার করে
তাঁর কাছ থেকে সাতটি বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ ও মালয়েশিয়ার পাঁচটি ভুয়া সিল উদ্ধার করা হয়
ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন গ্রেপ্তার করা ব্যক্তিরা রোহিঙ্গা নারী ও শিশুদের বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে তাঁদের মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন
পাসপোর্ট কার্যালয়ের যোগসাজশে তাঁরা এই পাসপোর্ট তৈরি করে আসছেন
গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় নারী ও শিশু পাচার আইনে মামলা হয়েছে
রোহিঙ্গা নারী ও শিশুদের তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে
এর আগে ২৮ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দালাল ও নারীসহ মিয়ানমারের নয়জন নাগরিককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ
সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৯-১১ সেপ্টেম্বর
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর সংবাদপত্রে ছুটি ঘোষণা করা হয়েছে
এ জন্য আগামী ১০ ১১ ও ১২ সেপ্টেম্বর কোনো পত্রিকা প্রকাশিত হবে না
সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যদি ১১ সেপ্টেম্বর ঈদ হয় সে ক্ষেত্রে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি অব্যাহত থাকবে এবং ১৩ সেপ্টেম্বরও কোনো পত্রিকা প্রকাশিত হবে না
বাসস
প্রথম টি-টোয়েন্টি ইংল্যান্ড ৯২/৫ ১৩ ওভার বিপক্ষে পাকিস্তান ১২৬
ইউএস ওপেন
শেষ ষোলোতে ফেদারার শারাপোভা
২০০৬ সালে ইউএস ওপেন শিরোপা জিতেছিলেন মারিয়া শারাপোভা
এরপর যেন হারিয়েই গিয়েছিলেন
গত চার বছরে তৃতীয় রাউন্ডের বাধাই পেরোতে পারেননি
গত বছর ইউএস ওপেনের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে হেরে গিয়েছিলেন আমেরিকার মেলানি ওডিনের কাছে
কিন্তু এবার দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি
আমেরিকান ব্রিটিশ কাপরাকে ৬-০ ৬-০ গেমে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে পৌঁছেছেন শারাপোভা
তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন পাঁচবারের ইউএস ওপেন শিরোপাজয়ী রজার ফেদারারও
ফরাসি পল হেনরি ম্যাথিউকে ৬-৪ ৬-৩ ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছেছেন টেনিস র্যাংকিংয়ের ২ নম্বর এই তারকা
চতুর্থ রাউন্ডে শারাপোভা মুখোমুখি হবেন দুর্দান্ত ফর্মে থাকা ক্যারোলিন ওজনিয়াকির
শেষ ষোলোতে পৌঁছেছেন নোভাক জোকোভিচ
জেমস ব্লেককে তিনি হারিয়েছেন ৬-১ ৭-৬ ৭-৪ ৬-৩ গেমে
ওয়েবসাইট
অনলাইনে আয়কর দাখিল শুরু হয়েছে
গুয়াতেমালায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৮ জন নিহত
আবদুল মান্নান সৈয়দ আর নেই
কবি-গবেষক-প্রাবন্ধিক আবদুল মান্নান সৈয়দ আজ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে মারা গেছেন ইন্না লিল্লাহিরাজিউন
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর
তিনি ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণায় জন্মগ্রহণ করেন
বাংলাদেশের সাহিত্যজগতে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
বাংলাদেশে কবি জীবনানন্দ দাশকে নিয়ে তিনিই প্রথম গবেষণামূলক গ্রন্থ রচনা করেন
শুধু জীবনানন্দকে নিয়ে নয় কাজী নজরুল ইসলাম ফররুখ আহমদ সিকানদার আবু জাফর প্রমুখ কবিকে নিয়ে তিনি মৌলিক গবেষণা করেন
শুদ্ধতম কবি নজরুল ইসলাম কবি ও কবিতা প্রভৃতি তাঁর মৌলিক গবেষণাগ্রন্থ
ষাটের ১৯৬০ দশকের শক্তিশালী কবি হিসেবে সমহিমায় প্রতিষ্ঠিত
জন্মান্ধ কবিতাগুচ্ছ রৌদ্রের চিকিত্সা সংবেদন ও জলতরঙ্গ প্রভৃতি তাঁর প্রধান কাব্য
সত্যের মতো বদমাশ মৃত্যুর অধিক প্রভৃতি তাঁর ছোটগল্প আর পোড়ামাটির কাজ হে সংসার লতা প্রভৃতি তাঁর উপন্যাস
নাটকসহ ভাষামাধ্যমের প্রায় সব শাখায় তিনি সক্রিয়ভাবে বিচরণ করেছেন
অধ্যাপনার মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন
এর বাইরে তিনি নজরুল ইনস্টিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন
সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হন
এ ছাড়া তিনি আলাওল সাহিত্য পুরস্কার নজরুল পদক লাভ করেন
অর্থ আত্মসাতের অভিযোগ
সিডিএর ১৩ কর্মকর্তাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে একটি সড়ক সংস্কারের নামে এক কোটি ২১ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটির সিডিএ ১৩ কর্মকর্তা ও ১৩ জন ঠিকাদারের বিরুদ্ধে ১৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক
আজ রোববার চান্দগাঁও থানায় এসব মামলা করা হয়
দুদকের চট্টগ্রাম জেলার উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন সহকারী পরিচালক মো রফিকুজ্জামান রফিকুল ইসলাম উপসহকারী পরিচালক সাইফুল্লাহ মো এমরান ও খলিলুর রহমান বাদী হয়ে এসব মামলা দায়ের করেন
মামলার আসামিদের মধ্যে আছেন সিডিএর প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর হোসেন নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান মো মনজুর হাসান নুরুল আলম সহকারী প্রকৌশলী নুরুল আমিন ভূঁইয়া মোহাম্মদ ইলিয়াস ইলিয়াস আখতার উপসহকারী প্রকৌশলী ওসমান সিকদার হামিদুল হক অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের এস্টিমেটর সৈয়দ গোলাম সরওয়ার ও রূপন কুমার চৌধুরী
প্রতিটি মামলায় এই ১৩ কর্মকর্তাকে আসামি করা হয়েছে
তবে ১৩ জন ঠিকাদারের মধ্যে একেকজনকে একেক মামলায় আসামি করা হয়
মামলার আসামি ঠিকাদারেরা হলেন মো জাহাঙ্গীর আলম চৌধুরী মো ইয়াকুব চৌধুরী আবদুস সালাম নুরুল আলম মুনতাসির মামুন মোহাম্মদ আমান এ কে এম জসিম উদ্দিন মো সালেহ জহুর নাসির উদ্দিন মোহাম্মদ মাসুদ কাজী বেলাল উদ্দিন নুর মোহাম্মদ ও নিতাইপদ চৌধুরী
মামলার অভিযোগে বলা হয় ২০০৬-০৭ অর্থবছর থেকে পরবর্তী দুই বছরে এফআইডিসি থেকে কালুরঘাট সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক উন্নয়ন ও মেরামতকাজ শুরু হয়
এর ব্যয় ধরা হয় সাত কোটি টাকা
কিন্তু কাজ না করে প্রকৌশলী ও ঠিকাদারেরা পরস্পর যোগসাজশে এক কোটি ২১ লাখ ৫৮ হাজার ৩২২ টাকা আত্মসাত্ করেন যা দণ্ডবিধির ৪০৯ ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫২ ধারায় অপরাধ হিসেবে গণ্য
চট্টগ্রাম দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন ২০০৮ সালে ঠিকাদারেরা কাজ শেষ করে সিডিএর সংশ্লিষ্ট প্রকৌশলীদের বুঝিয়ে দেন
এরপর ঠিকাদারদের বিলও পরিশোধ করা হয়
কিন্তু দুদক তদন্ত শুরু করলে প্রকৌশলী ও কর্মকর্তারা তড়িঘড়ি করে সংশ্লিষ্ট কাজের পরিমাপ বইয়ে এমবি কাটাকাটি করে কাজের পরিমাণ কম দেখিয়ে চার কোটি টাকা সরকারের তহবিলে ফেরত দেন
এর পরও আমরা তদন্ত করে এক কোটি ২১ লাখ টাকার অনিয়ম পাই
প্রকল্পটির ব্যয় সাত কোটি টাকা ধরা হয়েছিল
সিডিএর প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন বলেন আমাদের বিরুদ্ধে সিডিএর কিছু লোক ষড়যন্ত্র শুরু করেছেন
দুদকের মামলা এ ষড়যন্ত্রেরই অংশ
দুদকের যেসব কর্মকর্তা আমাদের কাজের তদন্ত করেছেন তাঁরা এসব কাজই বুঝেন না
তাঁরা ভিত্তিহীন অভিযোগ দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন
অ্যানথ্রাক্স সংক্রমণ সতর্ক থাকার নির্দেশ ইউএনওদের ছুটি বাতিল
অ্যানথ্রাক্সের সংক্রমণ নিয়ন্ত্রণে মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় আজ রোববার দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইউএনও ঈদের ছুটি বাতিল করে চিঠি পাঠিয়েছে
একই সঙ্গে এ সময় সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকারও নির্দেশ দেওয়া হয়েছে
মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন
মন্ত্রণালয়ে আয়োজিত সভায় মন্ত্রী বলেন দেশের যেখানেই অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা যাবে সেখানেই যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে
মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে
কোনো ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী প্রথম আলোকে বলেন কোনো ধরনের রেড অ্যালার্ট নয় সবাইকে বিশেষ করে প্রাণীসম্পদ অধিদপ্তরের সব কর্মকর্তাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে
আবদুল লতিফ বিশ্বাস বলেন ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে কোনো রোগাক্রান্ত গরু আসতে না পারে সে জন্য সীমান্তরক্ষী ও পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে
এদিকে প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী রাতে প্রথম আলোকে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে
তবে অধিদপ্তরের সব কর্মকর্তদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে
উল্লেখ্য গত কয়েক দিনে একের পর এক বিভিন্ন জেলায় অ্যানথ্রাক্সের ছড়িয়ে পড়েছে
আজ চুয়াডাঙ্গাতেও অ্যানথ্রাক্সে আক্রান্ত একজন রোগীর সন্ধান পাওয়া গেছে
